প্রাণনাশের হুমকি, গ্যাংস্টারদের ভয় আর হামলার আশঙ্কা এসব কারণে বলিউডের একাধিক তারকার নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শাহরুখ খান, সালমান খান ও কঙ্গনা রানাউতের মতো তারকারা রয়েছেন উচ্চপর্যায়ের নিরাপত্তাব্যবস্থার আওতায়। অন্যদিকে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও অনুপম খেরের জন্য রয়েছে ভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান, সালমান খান ও কঙ্গনা রানাউত ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। এ ছাড়া অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও অনুপম খের রয়েছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তাব্যবস্থায়। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাকে ঘিরে হুমকির আশঙ্কায় নির্মাতা বিবেক অগ্নিহোত্রীকেও ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সালমান খান।
আরও পড়ুন,এক দশক পর ওটিটিতে রেদওয়ান রনির ‘আইসক্রিম
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পর ২০২২ সালে তাঁর নিরাপত্তা বাড়িয়ে ওয়াই-প্লাস করা হয়। ২০২৪ সালে রাজনীতিক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়। অন্যদিকে প্রাণনাশের হুমকির মুখে ২০২৩ সালে ওয়াই-প্লাস নিরাপত্তা পান শাহরুখ খান। ২০২০ সালে হুমকির পর কঙ্গনা রানাউতের নিরাপত্তাও বাড়ানো হয়েছিল। সাম্প্রতিক সময়ে অভিনেতা টাইগার শ্রফ ও নির্মাতা রোহিত শেঠির বাসভবনের কাছে গুলির ঘটনার পর বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আমির খানের বাসভবনেও হুমকির আশঙ্কায় সাময়িকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে তারকাদের নিরাপত্তা স্থায়ীভাবে একই পর্যায়ে থাকে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঝুঁকি মূল্যায়ন, হুমকির ধরন ও পরিস্থিতির ওপর ভিত্তি করে নিরাপত্তা বাড়ানো বা কমানো হয়। অর্থাৎ তারকাখ্যাতি নয়, সম্ভাব্য ঝুঁকিই নির্ধারণ করে কে কতটা নিরাপত্তা পাবেন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন