দৈনিক সংবাদ দিগন্ত

এক দশক পর ওটিটিতে রেদওয়ান রনির ‘আইসক্রিম

আইসক্রিম

এক দশক পর আবারও দর্শকের সামনে ফিরেছে শরীফুল রাজ, নাজিফা তুষি ও কুমার উদয়ের প্রথম চলচ্চিত্র ‘আইসক্রিম’। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। দীর্ঘ ১০ বছর পর গত ২০ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে সিনেমাটি। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬ অক্টোবর সিনেমাটির পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সিনেমাটি দেখার অপেক্ষার কথা জানান। কেউ কেউ আবার প্রেক্ষাগৃহে বসে প্রথম বাংলা সিনেমা দেখার স্মৃতিও ভাগ করে নেন। অভিনেতা শরীফুল রাজের কাছে ‘আইসক্রিম’ তাঁর অভিনয়জীবনের ভিত্তি। সিনেমাটিতে কাজের সময়কার রিহার্সাল, ক্যামেরার সামনে দাঁড়ানোর শুরুর দিকের নার্ভাসনেস এবং নির্মাতা রেদওয়ান রনির নির্দেশনার স্মৃতি এখনো তাঁর কাছে জীবন্ত। চরকিতে সিনেমাটি মুক্তি পাওয়ায় দর্শকেরা তাঁর অভিনয়জীবনের শুরুর দিনগুলো নতুন করে দেখার সুযোগ পাচ্ছেন বলে জানান তিনি।

আরও পড়ুন,সালমানের ঘনিষ্ঠদের হুমকি দিয়ে নতুন করে আতঙ্ক

নাজিফা তুষির অভিনয়জীবনেও সিনেমাটি বিশেষ গুরুত্ব বহন করে। নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ না করেই সরাসরি চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তাঁর। তুষি জানান, ‘আইসক্রিম’ করতে গিয়ে অভিনয় ও চলচ্চিত্র সম্পর্কে অনেক কিছু শিখেছেন। এক দশক পর সিনেমাটি আবারও দর্শকেরা দেখতে পারবেন, বিষয়টি তাঁর কাছে আনন্দের। অন্যদিকে কুমার উদয়ের কাছে সিনেমাটির স্মৃতি এখনো রঙিন। বিশেষ করে শুটিং শুরুর আগে তিন অভিনয়শিল্পীর মধ্যে তৈরি হওয়া বন্ধুত্বের কথা মনে রেখেছেন তিনি। তাঁর মতে, সিনেমাটির বিষয়বস্তু বর্তমান প্রজন্মের কাছেও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। ‘আইসক্রিম’ রেদওয়ান রনির পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তিনি। নির্মাতার ভাষ্যে, একঝাঁক নতুন মুখ, তরুণদের পরিশ্রম এবং নতুন কিছু করার স্বপ্ন থেকেই সিনেমাটি নির্মিত হয়েছিল। এক দশক পরও এর বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা তাঁকে আনন্দিত করছে। সিনেমাটিতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানী, সায়েম সাদাত ও নাদিয়া খানম। পাশাপাশি ‘বোকা চাঁদ’ ও ‘পথ’-এর মতো গানও দর্শক-শ্রোতাদের পুরোনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে। চরকিতে মুক্তির মাধ্যমে দেশের পাশাপাশি বিদেশে থাকা দর্শকদেরও সিনেমাটি দেখার সুযোগ তৈরি হয়েছে।

বিষয় : আইসক্রিম ওটিটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

এক দশক পর ওটিটিতে রেদওয়ান রনির ‘আইসক্রিম

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x