লামায় ড্রেইনের পানি ও কেমিক্যালে তৈরি হচ্ছে শিশুদের পছন্দের আইসক্রিম
বান্দরবানের লামা উপজেলার লামাবাজার এলাকায় অবস্থিত কথিত ুভাই ভাই আইসক্রিম ফ্যাক্টরি”কে ঘিরে উঠেছে ভয়াবহ অভিযোগ। শিশুদের অত্যন্ত পছন্দের খাবার আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হচ্ছে ড্রেইনের নোংরা পানি ও বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে এই ফ্যাক্টরি।আরও পড়ুন, নোয়াখালীতে মর্মান্তিক দুর্ঘটনা, চার্জিংয়ের সময় কিশোরীর মৃত্যুঅনুসন্ধানে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের আইসক্রিম, যা প্রতিদিন স্থানীয় দোকানগুলোতে সরবরাহ করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, এসব আইসক্রিম খেয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে। পেটের সমস্যা, বমি ও ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হওয়ার অভিযোগও উঠেছে।সংবাদ দিগন্ত”-এর অনুসন্ধানী টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, যে স্থানে আইসক্রিম তৈরি করা হচ্ছে সেখানে নেই কোনো স্বাস্থ্যসম্মত পরিবেশ। ফ্যাক্টরিতে নেই প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা, নেই নিরাপদ পানি ব্যবহারের নিশ্চয়তা।সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো—ফ্যাক্টরিটির কোনো বৈধ লাইসেন্স নেই। এ বিষয়ে মালিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা লাইসেন্স ছাড়াই আইসক্রিম তৈরি করি। আইসক্রিম তৈরি করতে কোনো লাইসেন্স লাগে না।”আরও পড়ুন, এসআরবি স্টেশনের বস্তি এলাকা যেনমালিকের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা বলছেন, শিশুদের জীবন নিয়ে এমন ভয়ংকর ছিনিমিনি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে ফ্যাক্টরিটি বন্ধের ব্যবস্থা গ্রহণ করুক। একই সঙ্গে আইসক্রিমের নমুনা পরীক্ষা করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।আরও পড়ুন, কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ পশুর হাটে খাজনা আদায়, নীরব প্রশাসন নিয়ে প্রশ্নস্থানীয় সচেতন নাগরিকদের ভাষ্য, আজ যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এই বিষাক্ত আইসক্রিম শিশুদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে।” এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা।