দৈনিক সংবাদ দিগন্ত

সমালোচনার মুখে নুসরাত জাহান

সমালোচনার মুখে নুসরাত জাহান

শারদীয় দুর্গোৎসবে ঢাক বাজিয়ে ও উৎসবের আনন্দে অংশ নিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। ইসলাম ধর্মের অনুসারী হয়েও দুর্গাপূজার আয়োজনে অংশ নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে সমালোচনা করেছেন নেটিজেনদের একাংশ।স্বামী অভিনেতা যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে দুর্গাপূজার ষষ্ঠীর দিন কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন নুসরাত। এ সময় ঢাক বাজানো ও উৎসবের আনন্দে অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। ভিডিও প্রকাশের পরই বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরও  পড়ুন, স্বস্তিতে মৌসুমী

নেটিজেনদের একাংশ তাঁর ধর্মীয় পরিচয় তুলে ধরে কটাক্ষ করেন। তবে এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নুসরাত। তাঁর বক্তব্যের মূল সুর বিশ্বাস মানুষের ব্যক্তিগত বিষয়; তা কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।নুসরাত জাহান এর আগেও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়াকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন। ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় পরিচয় নিয়ে তাঁর অবস্থান প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দেয়।দুর্গাপূজায় তাঁর অংশগ্রহণ ঘিরে নতুন এই আলোচনা আবারও ব্যক্তিগত ধর্মবিশ্বাস, ধর্মীয় সহনশীলতা এবং অন্যের পছন্দের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়গুলো সামনে এনেছে। তবে সমালোচনার মধ্যেও নুসরাতের বক্তব্য, বিশ্বাসের বিষয়টি একান্তই ব্যক্তিগত।

বিষয় : উৎসব টালিউড অভিনেত্রী বিতর্কের মুখে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


সমালোচনার মুখে নুসরাত জাহান

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসবে ঢাক বাজিয়ে ও উৎসবের আনন্দে অংশ নিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। ইসলাম ধর্মের অনুসারী হয়েও দুর্গাপূজার আয়োজনে অংশ নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে সমালোচনা করেছেন নেটিজেনদের একাংশ।স্বামী অভিনেতা যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে দুর্গাপূজার ষষ্ঠীর দিন কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন নুসরাত। এ সময় ঢাক বাজানো ও উৎসবের আনন্দে অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। ভিডিও প্রকাশের পরই বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরও  পড়ুন, স্বস্তিতে মৌসুমী

নেটিজেনদের একাংশ তাঁর ধর্মীয় পরিচয় তুলে ধরে কটাক্ষ করেন। তবে এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নুসরাত। তাঁর বক্তব্যের মূল সুর বিশ্বাস মানুষের ব্যক্তিগত বিষয়; তা কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।নুসরাত জাহান এর আগেও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়াকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন। ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় পরিচয় নিয়ে তাঁর অবস্থান প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দেয়।দুর্গাপূজায় তাঁর অংশগ্রহণ ঘিরে নতুন এই আলোচনা আবারও ব্যক্তিগত ধর্মবিশ্বাস, ধর্মীয় সহনশীলতা এবং অন্যের পছন্দের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়গুলো সামনে এনেছে। তবে সমালোচনার মধ্যেও নুসরাতের বক্তব্য, বিশ্বাসের বিষয়টি একান্তই ব্যক্তিগত।


দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
সমালোচনার মুখে নুসরাত জাহান
0:00 0:00
1.0x