দৈনিক সংবাদ দিগন্ত

দীর্ঘ বিরতি ভেঙে ক্যামেরার সামনে মুনমুন

দীর্ঘ বিরতি ভেঙে ক্যামেরার সামনে মুনমুন
জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন।

প্রায় ১৭০০ দিন পর আবারও ক্যামেরার সামনে ফিরছেন একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন। দীর্ঘ বিরতির পর একটি বিশেষ পডকাস্টে তিনি শোনাবেন নিজের জীবনের অজানা গল্প, প্রবাস জীবন এবং মিডিয়ায় ফেরার সম্ভাবনার কথা।বর্তমানে কানাডাপ্রবাসী রুমানা মালিক মুনমুন সম্প্রতি দেশে এসে অংশ নিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩ দশমিক ৬ এফএমে একযোগে প্রচারিত হবে বিশেষ এই আয়োজন।পডকাস্টে মুনমুন জানিয়েছেন, কানাডায় তার বর্তমান জীবন কেমন কাটছে, ভবিষ্যতে উপস্থাপনা বা অভিনয়ে ফিরবেন কি না—এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

আরও  পড়ুন, উৎসবমুখর এফডিসি, শুরু হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

আলোচনায় উঠে এসেছে লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০০৬ প্রতিযোগিতার স্মৃতিও। মুনমুন জানান, সে সময় তার রুমমেট ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মেকআপে অনভিজ্ঞ হওয়ায় বাঁধন তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন।তিনি আরও বলেন, সম্প্রতি দেশের বাইরে বসে জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ দেখে তিনি মুগ্ধ হয়েছেন।নিজের অভিনয় প্রসঙ্গে বিনয়ের সঙ্গে মুনমুন বলেন, তিনি নিজেকে খুব ভালো অভিনেত্রী মনে করেন না। সেই কারণেই অভিনয়ে নিয়মিত হননি। তবে তার একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’-এর শুটিং ও পর্দার পেছনের নানা অজানা অভিজ্ঞতাও এই পডকাস্টে তুলে ধরেছেন।

বিষয় : ক্যামেরা উপস্থাপিকা দীর্ঘ বিরতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

দীর্ঘ বিরতি ভেঙে ক্যামেরার সামনে মুনমুন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

প্রায় ১৭০০ দিন পর আবারও ক্যামেরার সামনে ফিরছেন একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন। দীর্ঘ বিরতির পর একটি বিশেষ পডকাস্টে তিনি শোনাবেন নিজের জীবনের অজানা গল্প, প্রবাস জীবন এবং মিডিয়ায় ফেরার সম্ভাবনার কথা।বর্তমানে কানাডাপ্রবাসী রুমানা মালিক মুনমুন সম্প্রতি দেশে এসে অংশ নিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩ দশমিক ৬ এফএমে একযোগে প্রচারিত হবে বিশেষ এই আয়োজন।পডকাস্টে মুনমুন জানিয়েছেন, কানাডায় তার বর্তমান জীবন কেমন কাটছে, ভবিষ্যতে উপস্থাপনা বা অভিনয়ে ফিরবেন কি না—এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

আরও  পড়ুন, উৎসবমুখর এফডিসি, শুরু হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

আলোচনায় উঠে এসেছে লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০০৬ প্রতিযোগিতার স্মৃতিও। মুনমুন জানান, সে সময় তার রুমমেট ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মেকআপে অনভিজ্ঞ হওয়ায় বাঁধন তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন।তিনি আরও বলেন, সম্প্রতি দেশের বাইরে বসে জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ দেখে তিনি মুগ্ধ হয়েছেন।নিজের অভিনয় প্রসঙ্গে বিনয়ের সঙ্গে মুনমুন বলেন, তিনি নিজেকে খুব ভালো অভিনেত্রী মনে করেন না। সেই কারণেই অভিনয়ে নিয়মিত হননি। তবে তার একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’-এর শুটিং ও পর্দার পেছনের নানা অজানা অভিজ্ঞতাও এই পডকাস্টে তুলে ধরেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত