মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ঘিরে এবার সামনে এসেছে চমকপ্রদ তথ্য। সাধারণত শুটিং শুরুর আগেই অভিনয়শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় পূর্ণাঙ্গ চিত্রনাট্য। কিন্তু মার্ভেলের এই বহুল প্রতীক্ষিত ছবির ক্ষেত্রে সেই নিয়ম মানছেন না নির্মাতা জো ও অ্যান্থনি রুসো।পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট হাতে না নিয়েই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র শুটিং শুরু করেছেন রুসো ব্রাদার্স। আর এ নিয়ে মোটেও বিচলিত নন তারা। বরং তাদের মতে, গল্পকে আগে থেকেই নির্দিষ্ট কাঠামোর মধ্যে আটকে না রেখে শুটিংয়ের সময় শিল্পীদের অভিনয় ও সৃজনশীলতার ওপর নির্ভর করাই বেশি কার্যকর।সম্প্রতি এক সাক্ষাৎকারে জো রুসো বলেন, সেটে গিয়ে অভিনয়শিল্পীরা যেভাবে চরিত্রকে নতুনভাবে উপস্থাপন করেন, অনেক সময় সেখান থেকেই তৈরি হয় অপ্রত্যাশিত জাদু। তাই শুটিংয়ের ঠিক আগমুহূর্তে নেওয়া সিদ্ধান্তও গল্পকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে।‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বিশাল সাফল্যের পর রুসো ব্রাদার্স আবারও ফিরছেন মার্ভেল জগতে। এটি তাদের পরিচালনায় পঞ্চম ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমা।তবে ছবিটির পথচলা শুরু হয়েছিল ভিন্ন নামে। প্রথমে সিনেমাটি ‘দ্য ক্যাং ডাইনাস্টি’ নামে নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু ক্যাং চরিত্রের অভিনেতা জোনাথন মেজর্স আইনি জটিলতায় পড়ার পর তাকে বাদ দেওয়া হয়। এরপর পুরো গল্পেই আসে বড় পরিবর্তন।নতুন গল্পে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন ‘আয়রন ম্যান’খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র। তবে এবার তিনি নায়ক নন। বরং এমসিইউতে ‘ডক্টর ডুম’ নামের শক্তিশালী খলনায়কের চরিত্রে দেখা যাবে তাকে।অন্যদিকে, পূর্ণাঙ্গ চিত্রনাট্য ছাড়া শুটিং শুরুর এই পদ্ধতি নিয়ে আপত্তি রয়েছে ডিসি স্টুডিওসের প্রধান জেমস গানের। তার মতে, সম্পূর্ণ স্ক্রিপ্ট প্রস্তুত হওয়ার আগেই ক্যামেরা চালু করা চলচ্চিত্রশিল্পের জন্য ক্ষতিকর প্রবণতা। নিজের একটি বড় প্রকল্পও চিত্রনাট্য পছন্দসই না হওয়ায় বাতিল করার কথা জানিয়েছেন তিনি।তবে সমালোচনা নিয়ে মাথা ঘামাচ্ছেন না রুসো ব্রাদার্স। তাদের বিশ্বাস, তারকাবহুল অভিনয়, বিশাল বাজেট এবং মার্ভেলের পরিচিত জগত—সব মিলিয়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ দর্শকদের আবারও ফিরিয়ে আনতে পারে সেই পুরোনো সুপারহিরো উন্মাদনা।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন