অপু বিশ্বাসের নতুন চলচ্চিত্র ‘শিকার’-এর শুটিং করতে গিয়ে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল পুরো শুটিং দল। পাহাড়ি ঢল ও আকস্মিক হড়পা বানে নেপালের বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পান তাঁরা।গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় এই দুর্যোগ আঘাত হানে। কাকতালীয়ভাবে শুটিং দলের ওই পথ দিয়ে যাওয়ার কথা ছিল ২৭ আগস্ট। একদিন পর যাত্রা নির্ধারিত থাকায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পান তাঁরা।ঢাকায় ফিরে অপু বিশ্বাস জানান, যে সড়ক দিয়ে তাঁদের কাঠমান্ডু যাওয়ার কথা ছিল, দুর্যোগের কারণে সেটি পরবর্তী ১৫ থেকে ২০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আড়ও পড়ুন,নতুন চ্যালেঞ্জে নুসরাত ফারিয়াপরিস্থিতি বিবেচনায় নেপালের নির্ধারিত শুটিংও স্থগিত করা হয়েছে।অপু বিশ্বাস বলেন, চারপাশে মানুষের এমন আকস্মিক দুর্ভোগের মধ্যে বিনোদনমূলক শুটিং চালিয়ে যাওয়া অমানবিক মনে হয়েছে। তাই পুরো দলের সম্মতিতে শুটিং বন্ধ রেখে নিরাপদে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।নেপালের বিভিন্ন মনোরম স্থানে বেশ কিছুদিন ধরে চলছিল ‘শিকার’ সিনেমার শুটিং। এতে অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা খরাজ মুখার্জি।নেপালের দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর শুটিং দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। এরই মধ্যে কলকাতায় ফিরে খরাজ মুখার্জিও সবাই নিরাপদে থাকার কথা জানিয়েছেন। পরে ঢাকায় ফিরে অপু বিশ্বাসও তুলে ধরেন নেপালের ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন