নীলফামারীর সৈয়দপুরে বসতবাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন মোছা. সেলিনা বেগম নামে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারী। এই ন্যক্কারজনক ঘটনায় জড়িত ১২ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা বেগম জানান, সৈয়দপুর পৌরসভার গফুর বস্তি এলাকায় তাঁদের স্থায়ী আবাসন। মাত্র তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেন্দ্র করে রাসেল নামের এক স্থানীয় যুবকের সঙ্গে বিরোধের জের ধরে গত ১৪ অক্টোবর প্রথমবার তাঁদের বাড়িতে হামলা চালানো হয়। সেলিনার দাবি, ওই ঘটনার পরপরই তাঁর স্বামী মো. বাপ্পিকে 'মাদক ব্যবসায়ী' হিসেবে ভুল আখ্যা দিয়ে আটক করে পুলিশ; যদিও পরবর্তীতে আগের একটি পরোয়ানাভুক্ত মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়।
আরোও পড়ুন,ডিবি পুলিশের অভিযানে মাদক উদ্ধার
অভিযোগের ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর সন্ধ্যায় ওই সন্ত্রাসী চক্রটি পুনরায় তাঁদের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সেলিনা বেগম ও তাঁর অবোধ শিশুদের মারধর করে এবং বসতভিটার চারটি ঘর তছনছ ও ভাঙচুর করে। এ সময় ঘরের মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুটপাট করা হয়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা। হামলায় গুরুতর আহত হয়ে সেলিনা বেগম হাসপাতালে চিকিৎসা নেন।বর্তমানে চরম শারীরিক অসুস্থতা এবং চার নাবালক সন্তানকে নিয়ে ঘরবাড়ি হারিয়ে গভীর দুর্ভোগ ও আশ্রয়হীনতায় দিন কাটাচ্ছেন এই গর্ভবতী নারী। উপরন্তু, তাঁকে বসতভিটা থেকে চিরতরে উচ্ছেদ করা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে সেলিনা বেগম ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, সন্ত্রাসী বাহিনীর হাত থেকে পরিবারের স্থায়ী সুরক্ষা এবং অভিযুক্তদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয় : বাড়ি পরিবার নিরাপত্তাহীনতায় বাড়ি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন