২০১৮ সালে ইতালিতে গিয়ে বিয়ে করেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দাম্পত্যজীবনের প্রায় আট বছর পার করে ফেললেন তারা। বর্তমানে কাজের পাশাপাশি মেয়ে দুয়াকে ঘিরেই জীবন কাটছে দুই তারকার। তবে বিয়ের এত বছর পরও একটা আক্ষেপ যেন রয়েই গিয়েছে অভিনেত্রীর।রণবীরের সঙ্গে প্রথম বছরের দোলটা উদযাপন করতে পারেননি দীপিকা। কারণ দোলের দিনই মুম্বাই ছেড়ে দিল্লি চলে যেতে হয় তাকে। ওই দিনই শুরু হয়েছিল ‘ছপাক’ সিনেমার শুটিং। তাই বিয়ের পরের প্রথম দোল একসঙ্গে উদযাপন করা হয়নি তাদের।
আরো পড়ুন , সেই পথটা ছিল একান্তই আমার
রণবীরের সঙ্গে রঙের উৎসবে থাকতে না পারার আক্ষেপ থাকলেও দীপিকা সেই সময়ে বলেছিলেন, ‘দোলের দিনই ঘর ছেড়েছি, কারণ এই সিনেমাটি খুব গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য। এর গল্প বলা প্রয়োজন ছিল। তাই আগেই চলে গিয়েছিলাম দিল্লিতে, কারণ প্রস্তুতির প্রয়োজন ছিল।’তবে এবার কাজের চাপ কম। তাই মেয়েকে নিয়ে দোল উৎসবে মেতে উঠতে চান দীপিকা, ভুলতে চান সব আক্ষেপ।
বিষয় : শুটিং উদযাপন দাম্পত্যজীবন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন