দৈনিক সংবাদ দিগন্ত

এবার নির্বাচনী প্রচারণার জন্য অর্থ সাহায্য চেয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ নির্বাচনী প্রচারনার খরচ মেটাতে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি। রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আবেদন করেন।

ক্যাপশনে তিনি লিখেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন । আমি বরিশাল - ৩ (বাবুগঞ্জ-মূলাদী) আসনে নির্বাচন করছি। পাচঁটি বড় নদী ঘেরা প্রত‍্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারনার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা।

ফেসবুকে দেওয়া পোস্ট

আরও পড়ুন, তারেক রহমানের বাসার সামনে থেকে দুজনকে আটক

তিনি আরও লিখেন, ২০২৪ সালের গণঅভ‍্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদীর লড়াইটা চালিয়ে যাই। এরপর তিনি লিখেন, জনতার টাকায় জনমুখী রাজনীতিতে যারা সাহায‍্য করতে চান তারা যেন তার দেওয়া বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবে টাকা পাঠান। এর আগে ড. তাসনিম জারাসহ কয়েকজন প্রার্থী ফেসবুকে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যাপক সাড়া পান।

বিষয় : বরিশাল ব্যারিস্টার ফুয়াদ সহযোগিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

এবার নির্বাচনী প্রচারণার জন্য অর্থ সাহায্য চেয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ নির্বাচনী প্রচারনার খরচ মেটাতে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি। রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আবেদন করেন।

ক্যাপশনে তিনি লিখেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন । আমি বরিশাল - ৩ (বাবুগঞ্জ-মূলাদী) আসনে নির্বাচন করছি। পাচঁটি বড় নদী ঘেরা প্রত‍্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারনার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা।

ফেসবুকে দেওয়া পোস্ট

আরও পড়ুন, তারেক রহমানের বাসার সামনে থেকে দুজনকে আটক

তিনি আরও লিখেন, ২০২৪ সালের গণঅভ‍্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদীর লড়াইটা চালিয়ে যাই। এরপর তিনি লিখেন, জনতার টাকায় জনমুখী রাজনীতিতে যারা সাহায‍্য করতে চান তারা যেন তার দেওয়া বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবে টাকা পাঠান। এর আগে ড. তাসনিম জারাসহ কয়েকজন প্রার্থী ফেসবুকে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যাপক সাড়া পান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত