দৈনিক সংবাদ দিগন্ত

হোয়াটসঅ্যাপে একই ফোনে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ

একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ নামের এই সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময়ই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। ফলে ব্যক্তিগত ও পেশাগত কাজে আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারকারীরা উপকৃত হবেন।

বর্তমানে একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ না থাকায় ব্যবহারকারীদের আলাদা ফোন বা ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করতে হয়। এর ফলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ত থাকার সময় গুরুত্বপূর্ণ কোনো তথ্য এলে সময়মতো তা জানা সম্ভব হয় না। ডুয়েল অ্যাকাউন্ট সুবিধা চালু হলে এই সীমাবদ্ধতা দূর হবে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে আলাদা ফোন নম্বর প্রয়োজন হবে। আর তাই ফোনে মাল্টি সিম বা ই-সিম ব্যবহারের সুবিধা থাকতে হবে। নতুন অ্যাকাউন্ট সেটআপের জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস মেনু থেকে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে দ্বিতীয় ফোন নম্বর যুক্ত করতে হবে। নম্বরটি দেওয়ার পর এসএমএস বা কলের মাধ্যমে পাঠানো যাচাইকরণ কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি সক্রিয় করতে হবে।

আরও পড়ুন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ভূরাজনীতির অস্ত্র

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সেটআপ সম্পন্ন হলে অ্যাপের ভেতর নামের পাশে থাকা তির চিহ্নে ট্যাপ করে নির্দিষ্ট অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদাভাবে গোপনীয়তা ও নোটিফিকেশন সেটিংস নির্ধারণ করা যাবে। পাশাপাশি প্রতিটি অ্যাকাউন্টে আলাদাভাবে কথোপকথন মিউট বা আর্কাইভ করা, বার্তা মুছে ফেলা কিংবা নির্দিষ্ট ফোন নম্বর ব্লক করার সুবিধা পাওয়া যাবে। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে ডুয়েল অ্যাকাউন্ট সুবিধা চালু করা হবে। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ সুবিধাটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

বিষয় : হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফোন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হোয়াটসঅ্যাপে একই ফোনে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ নামের এই সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময়ই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। ফলে ব্যক্তিগত ও পেশাগত কাজে আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারকারীরা উপকৃত হবেন।

বর্তমানে একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ না থাকায় ব্যবহারকারীদের আলাদা ফোন বা ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করতে হয়। এর ফলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ত থাকার সময় গুরুত্বপূর্ণ কোনো তথ্য এলে সময়মতো তা জানা সম্ভব হয় না। ডুয়েল অ্যাকাউন্ট সুবিধা চালু হলে এই সীমাবদ্ধতা দূর হবে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে আলাদা ফোন নম্বর প্রয়োজন হবে। আর তাই ফোনে মাল্টি সিম বা ই-সিম ব্যবহারের সুবিধা থাকতে হবে। নতুন অ্যাকাউন্ট সেটআপের জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস মেনু থেকে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে দ্বিতীয় ফোন নম্বর যুক্ত করতে হবে। নম্বরটি দেওয়ার পর এসএমএস বা কলের মাধ্যমে পাঠানো যাচাইকরণ কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি সক্রিয় করতে হবে।

আরও পড়ুন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ভূরাজনীতির অস্ত্র

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সেটআপ সম্পন্ন হলে অ্যাপের ভেতর নামের পাশে থাকা তির চিহ্নে ট্যাপ করে নির্দিষ্ট অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদাভাবে গোপনীয়তা ও নোটিফিকেশন সেটিংস নির্ধারণ করা যাবে। পাশাপাশি প্রতিটি অ্যাকাউন্টে আলাদাভাবে কথোপকথন মিউট বা আর্কাইভ করা, বার্তা মুছে ফেলা কিংবা নির্দিষ্ট ফোন নম্বর ব্লক করার সুবিধা পাওয়া যাবে। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে ডুয়েল অ্যাকাউন্ট সুবিধা চালু করা হবে। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ সুবিধাটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত