দৈনিক সংবাদ দিগন্ত

ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের পরিকল্পনা, জিপিএস নজরদারি করবে ডিএমপি

ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের পরিকল্পনা

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় শুধু জরিমানা বা মামলা নয়, বরং প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নের সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানিয়েছেন, চালকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জিপিএসভিত্তিক নজরদারি, পুরোনো যানবাহন স্ক্র্যাপ এবং সড়কের নকশাগত উন্নয়নের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চায় ডিএমপি।তিনি জানান, রাজধানীর বিভিন্ন বাসস্টেশনে চালক ও পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। কারণ একজন বাসচালক একসঙ্গে বহু মানুষের জীবন নিয়ে চলাচল করেন।

আরও  পড়ুন, গ্যাস সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং

ডিএমপি জিপিএস প্রযুক্তির মাধ্যমে বেপরোয়া গতি, উল্টো পথে চলাচল এবং সিগন্যাল অমান্যকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করার পরিকল্পনা করছে।একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণেও জোর দেওয়া হচ্ছে। অকারণে হর্ন বাজানো কমাতে এবং চালক ও ট্রাফিক সদস্যদের স্বাস্থ্যঝুঁকি কমাতে গবেষণাও চলছে।আনিছুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু চালক নয়, যানবাহনের ফিটনেস, প্রশিক্ষণ, অবকাঠামো এবং সড়ক ব্যবহারকারীদের আচরণ—সবকিছু বিবেচনায় নিতে হবে।ডিএমপির মতে, দীর্ঘমেয়াদে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত বা ‘হলিস্টিক’ দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

বিষয় : ডিএমপি ট্রাফিক ব্যবস্থাপনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের পরিকল্পনা, জিপিএস নজরদারি করবে ডিএমপি

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় শুধু জরিমানা বা মামলা নয়, বরং প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নের সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানিয়েছেন, চালকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জিপিএসভিত্তিক নজরদারি, পুরোনো যানবাহন স্ক্র্যাপ এবং সড়কের নকশাগত উন্নয়নের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চায় ডিএমপি।তিনি জানান, রাজধানীর বিভিন্ন বাসস্টেশনে চালক ও পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। কারণ একজন বাসচালক একসঙ্গে বহু মানুষের জীবন নিয়ে চলাচল করেন।

আরও  পড়ুন, গ্যাস সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং

ডিএমপি জিপিএস প্রযুক্তির মাধ্যমে বেপরোয়া গতি, উল্টো পথে চলাচল এবং সিগন্যাল অমান্যকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করার পরিকল্পনা করছে।একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণেও জোর দেওয়া হচ্ছে। অকারণে হর্ন বাজানো কমাতে এবং চালক ও ট্রাফিক সদস্যদের স্বাস্থ্যঝুঁকি কমাতে গবেষণাও চলছে।আনিছুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু চালক নয়, যানবাহনের ফিটনেস, প্রশিক্ষণ, অবকাঠামো এবং সড়ক ব্যবহারকারীদের আচরণ—সবকিছু বিবেচনায় নিতে হবে।ডিএমপির মতে, দীর্ঘমেয়াদে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত বা ‘হলিস্টিক’ দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x