হোয়াটসঅ্যাপে কারা অনলাইনে আছেন বা সম্প্রতি অনলাইনে ছিলেন—এ তথ্য জানার জন্য এখন আর আলাদা করে চ্যাটবক্সে ঢুকতে হতে পারে না। নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেসেজিং প্ল্যাটফর্মটি, যা ব্যবহারকারীদের যোগাযোগ আরও সহজ করবে।আরও পড়ুন, এআইতে ভুল তথ্য শেয়ার মানেই বড় ঝুঁকিনতুন এই ফিচার চালু হলে পরিচিতদের অনলাইন অ্যাক্টিভিটি আলাদাভাবে দেখা যাবে, চ্যাট ওপেন না করেই। অর্থাৎ, কে বর্তমানে অনলাইনে আছেন বা কে সম্প্রতি সক্রিয় ছিলেন—তা এক নজরেই জানা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট WABetaInfo জানিয়েছে, বর্তমানে আইফোনের পরীক্ষামূলক সংস্করণে এই ফিচারের ট্রায়াল চলছে। সেখানে “কনট্যাক্টস হাব” নামে নতুন একটি বিভাগ যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীর প্রোফাইল সেকশনের সঙ্গে থাকবে।আরও পড়ুন, ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আনল আইটেলএই বিভাগে অনলাইনে থাকা এবং সম্প্রতি সক্রিয় থাকা পরিচিতদের তালিকা দেখা যাবে। ফলে ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। WhatsApp কর্তৃপক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ফিচার যুক্ত করার পাশাপাশি ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। তবে এই ফিচার কবে সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।আরও পড়ুন, একাধিক মামলার পর অবশেষে কারামুক্ত সাংবাদিক শওকত মাহমুদ এদিকে, উন্নত সুবিধা দিতে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন সেবাও চালুর পরিকল্পনা করছে প্ল্যাটফর্মটি। “হোয়াটসঅ্যাপ প্লাস” নামের এই সেবায় ব্যবহারকারীরা অতিরিক্ত প্রিমিয়াম সুবিধা পাবেন বলে জানা গেছে।