দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে ৮২ কোটি টাকার মসুর ডাল ক্রয় অনুমোদন

মসুর ডাল ক্রয় অনুমোদন

বাজার স্থিতিশীল রাখতে ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত সরকারেরদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য নিয়ন্ত্রণে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।প্রস্তাব অনুযায়ী, মোট ৮২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে এই মসুর ডাল কেনা হবে।

আরও  পড়ুন ,ডেঙ্গুর নতুন ঢেউ: একদিনে ৭৩ রোগী হাসপাতালে, বাড়ছে উদ্বেগ

প্রতি কেজি ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৮২ টাকা ৫৪ পয়সা। সংরক্ষণ ও বিতরণ সহজ করতে এটি ৫০ কেজি বস্তায় সরবরাহ করা হবে।বাণিজ্য মন্ত্রণালয় এই প্রস্তাব উত্থাপন করে। উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া শেষে রাজশাহীর পবা উপজেলার দাউকান্দির ভেড়াপোড়া বাজারে অবস্থিত নাবিল নাবা ফুডস লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়েছে।সরকারি সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা, বাজারে অতিরিক্ত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বাজারে সরবরাহ বাড়াতে এ ধরনের সরকারি মজুত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিষয় : র মসুর ডাল ক্রয় অনুমোদন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে ৮২ কোটি টাকার মসুর ডাল ক্রয় অনুমোদন

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

বাজার স্থিতিশীল রাখতে ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত সরকারেরদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য নিয়ন্ত্রণে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।প্রস্তাব অনুযায়ী, মোট ৮২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে এই মসুর ডাল কেনা হবে।

আরও  পড়ুন ,ডেঙ্গুর নতুন ঢেউ: একদিনে ৭৩ রোগী হাসপাতালে, বাড়ছে উদ্বেগ

প্রতি কেজি ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৮২ টাকা ৫৪ পয়সা। সংরক্ষণ ও বিতরণ সহজ করতে এটি ৫০ কেজি বস্তায় সরবরাহ করা হবে।বাণিজ্য মন্ত্রণালয় এই প্রস্তাব উত্থাপন করে। উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া শেষে রাজশাহীর পবা উপজেলার দাউকান্দির ভেড়াপোড়া বাজারে অবস্থিত নাবিল নাবা ফুডস লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়েছে।সরকারি সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা, বাজারে অতিরিক্ত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বাজারে সরবরাহ বাড়াতে এ ধরনের সরকারি মজুত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত