দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১০ জুন ২০২৬

ডেঙ্গুর নতুন ঢেউ: একদিনে ৭৩ রোগী হাসপাতালে, বাড়ছে উদ্বেগ

জনদেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৩ জনদেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮ জন বরিশাল বিভাগে, যা সিটি করপোরেশনের বাইরে। চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও  পড়ুন, সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এছাড়া ময়মনসিংহে ১ জন, খুলনায় ৪ জন এবং সিলেটে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।একই সময়ে চিকিৎসা শেষে ৮৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৩ হাজার ৬৯৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৭ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী।চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় ডেঙ্গুর বিস্তার রোধে মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা আরও বাড়ানো জরুরি।

বিষয় : উদ্বেগ ডেঙ্গু রোগী জনদেশজুড়ে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ডেঙ্গুর নতুন ঢেউ: একদিনে ৭৩ রোগী হাসপাতালে, বাড়ছে উদ্বেগ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৩ জনদেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮ জন বরিশাল বিভাগে, যা সিটি করপোরেশনের বাইরে। চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও  পড়ুন, সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এছাড়া ময়মনসিংহে ১ জন, খুলনায় ৪ জন এবং সিলেটে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।একই সময়ে চিকিৎসা শেষে ৮৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৩ হাজার ৬৯৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৭ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী।চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় ডেঙ্গুর বিস্তার রোধে মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা আরও বাড়ানো জরুরি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত