দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে শীতার্ত মানুষের পাশে মনিরামপুর রামকৃষ্ণ আশ্রম

শীতার্ত মানুষের পাশে মনিরামপুর রামকৃষ্ণ আশ্রম

বিশ্বমানবতার আদর্শে উজ্জীবিত মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উপলক্ষে যশোরের মনিরামপুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শ্রী রামকৃষ্ণ আশ্রম, মনিরামপুর। আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে সভাপতিত্ব করেন আশ্রমের সম্পাদক তপন ভট্টাচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রমের সহ-সভাপতি অধ্যাপক শঙ্কর প্রসাদ দত্ত। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তপন ভট্টাচার্য বলেন, স্বামী বিবেকানন্দ আজীবন মানুষের সেবাকেই ঈশ্বরসেবার সর্বোচ্চ রূপ হিসেবে দেখেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই শ্রী রামকৃষ্ণ আশ্রম মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠান পরিচালনার সময় অধ্যাপক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, শুধু স্মরণ বা আনুষ্ঠানিকতা নয়, বিবেকানন্দকে স্মরণ করতে হলে তাঁর কর্মমুখী দর্শন বাস্তবে প্রয়োগ করতে হবে। এই শীতবস্ত্র বিতরণ সেই মানবিক দর্শনেরই ক্ষুদ্র প্রয়াস।

এসময় আরও উপস্থিত ছিলেন আশ্রমের উপাধ্যক্ষ সমীর হালদার, বিশিষ্ট সমাজসেবক সন্দীপ মুখার্জি, অজয় মুখার্জি, হেমন্ত ব্যানার্জি, দ্বীপ ঘোষ, নয়ন চ্যাটার্জি, সঞ্জিত চ্যাটার্জিসহ আশ্রমের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বর্তমান সমাজে মানবিক মূল্যবোধ ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এমন সময়ে স্বামী বিবেকানন্দের আদর্শ নতুন প্রজন্মের জন্য পথনির্দেশক। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। 

আরও পড়ুন, বান্দরবান সদর থানাধীন ডুলুপাড়া চেকপোস্ট পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়

শীতবস্ত্র গ্রহণকারী উপকারভোগী রুমিচা খাতুন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, এই শীতে খুব কষ্টে ছিলাম। আশ্রম থেকে শীতবস্ত্র পেয়ে অনেক উপকার হলো। যারা আমাদের কথা ভেবেছেন, তাদের জন্য দোয়া করি। অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শ্রী রামকৃষ্ণ আশ্রম, মনিরামপুর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

বিষয় : মনিরামপুর আশ্রম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে শীতার্ত মানুষের পাশে মনিরামপুর রামকৃষ্ণ আশ্রম

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

বিশ্বমানবতার আদর্শে উজ্জীবিত মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উপলক্ষে যশোরের মনিরামপুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শ্রী রামকৃষ্ণ আশ্রম, মনিরামপুর। আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে সভাপতিত্ব করেন আশ্রমের সম্পাদক তপন ভট্টাচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রমের সহ-সভাপতি অধ্যাপক শঙ্কর প্রসাদ দত্ত। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তপন ভট্টাচার্য বলেন, স্বামী বিবেকানন্দ আজীবন মানুষের সেবাকেই ঈশ্বরসেবার সর্বোচ্চ রূপ হিসেবে দেখেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই শ্রী রামকৃষ্ণ আশ্রম মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠান পরিচালনার সময় অধ্যাপক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, শুধু স্মরণ বা আনুষ্ঠানিকতা নয়, বিবেকানন্দকে স্মরণ করতে হলে তাঁর কর্মমুখী দর্শন বাস্তবে প্রয়োগ করতে হবে। এই শীতবস্ত্র বিতরণ সেই মানবিক দর্শনেরই ক্ষুদ্র প্রয়াস।

এসময় আরও উপস্থিত ছিলেন আশ্রমের উপাধ্যক্ষ সমীর হালদার, বিশিষ্ট সমাজসেবক সন্দীপ মুখার্জি, অজয় মুখার্জি, হেমন্ত ব্যানার্জি, দ্বীপ ঘোষ, নয়ন চ্যাটার্জি, সঞ্জিত চ্যাটার্জিসহ আশ্রমের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বর্তমান সমাজে মানবিক মূল্যবোধ ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এমন সময়ে স্বামী বিবেকানন্দের আদর্শ নতুন প্রজন্মের জন্য পথনির্দেশক। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। 

আরও পড়ুন, বান্দরবান সদর থানাধীন ডুলুপাড়া চেকপোস্ট পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়

শীতবস্ত্র গ্রহণকারী উপকারভোগী রুমিচা খাতুন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, এই শীতে খুব কষ্টে ছিলাম। আশ্রম থেকে শীতবস্ত্র পেয়ে অনেক উপকার হলো। যারা আমাদের কথা ভেবেছেন, তাদের জন্য দোয়া করি। অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শ্রী রামকৃষ্ণ আশ্রম, মনিরামপুর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত