দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

স্বাভাবিক জীবনযাপন করছিলেন, হঠাৎ বেলকনি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা নাকি সুইসাইড

হঠাৎ বেলকনি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা নাকি সুইসাইড

পুলিশের গ্রেফতার এড়াতে নিজ বাসার বেলকনি থেকে লাফিয়ে পড়েও বাঁচতে পারলেন না ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু। পুলিশি অভিযানের পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে গুরুতর আহত অবস্থায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তিনি মারা যান।

রাজুর স্ত্রী সাথী জানান, ৮ থেকে ১০ বছর ধরে রাজু রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি রাজনীতি থেকে সরে এসেছেন। তার নামে কোনো মামলাও নেই। ৫ আগস্টের পর তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোতোয়ালি পুলিশের একটি দল বাসায় আসে রাজুর খোঁজে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দোতলার বেলকনি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন; কিন্তু লাফ দিতে গিয়ে পাশের একটি দেয়ালে লেগে তিনি মাথায় ও শরীরে আঘাত পান। পুলিশ চলে গেলে আশপাশের লোকজন রাজুকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে চরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মাথায় অস্ত্রোপচার হয়। পরে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকাল ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন, মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগে তিন যুবক গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের গা-ঢাকা দেওয়া নেতাকর্মীদের গ্রেফতারে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে রাতে বাঘমারা এলাকায় রাজুর বাসায় অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু বাসার বেলকনি দিয়ে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন। কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব জানান, পুলিশের গ্রেফতার অভিযান নিয়মিত বিষয়। ওই এলাকায় তাদের কোনো টিম অভিযানে ছিল কিনা সেটি এই মুহূর্তে তার জানা নেই। রাজুর মৃত্যুর খবরও জানি না।

বিষয় : ময়মনসিংহ অভিযান রাজু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

স্বাভাবিক জীবনযাপন করছিলেন, হঠাৎ বেলকনি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা নাকি সুইসাইড

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

পুলিশের গ্রেফতার এড়াতে নিজ বাসার বেলকনি থেকে লাফিয়ে পড়েও বাঁচতে পারলেন না ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু। পুলিশি অভিযানের পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে গুরুতর আহত অবস্থায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তিনি মারা যান।

রাজুর স্ত্রী সাথী জানান, ৮ থেকে ১০ বছর ধরে রাজু রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি রাজনীতি থেকে সরে এসেছেন। তার নামে কোনো মামলাও নেই। ৫ আগস্টের পর তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোতোয়ালি পুলিশের একটি দল বাসায় আসে রাজুর খোঁজে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দোতলার বেলকনি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন; কিন্তু লাফ দিতে গিয়ে পাশের একটি দেয়ালে লেগে তিনি মাথায় ও শরীরে আঘাত পান। পুলিশ চলে গেলে আশপাশের লোকজন রাজুকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে চরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মাথায় অস্ত্রোপচার হয়। পরে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকাল ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন, মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগে তিন যুবক গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের গা-ঢাকা দেওয়া নেতাকর্মীদের গ্রেফতারে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে রাতে বাঘমারা এলাকায় রাজুর বাসায় অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু বাসার বেলকনি দিয়ে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন। কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব জানান, পুলিশের গ্রেফতার অভিযান নিয়মিত বিষয়। ওই এলাকায় তাদের কোনো টিম অভিযানে ছিল কিনা সেটি এই মুহূর্তে তার জানা নেই। রাজুর মৃত্যুর খবরও জানি না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত