দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগে তিন যুবক গ্রেপ্তার

ভূমি ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগে তিন যুবক গ্রেপ্তার

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে শহরের নিজ নান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মাগুরা শহরের নিজ নান্দুয়ালী গ্রামের ইমরান শেখের ছেলে রবিন (১৯), রায়হান (২৩) এবং জয়পুরহাটের পাঁচবিবি এলাকার বাসিন্দা (বর্তমানে ইসলামপুর এলাকার ভাড়াটিয়া) মো. শাহিন হাসানের ছেলে হাসিবুল (২০)।

পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর (শুক্রবার) গভীর রাতে মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের একটি কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কম্পিউটার পুড়ে যায়। পাশাপাশি রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখকদের কক্ষে থাকা মূল্যবান দলিল ও স্ট্যাম্পও আগুনে ভস্মীভূত হয়।

ঘটনার পর সদর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর মাগুরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা-পুলিশ যৌথভাবে তদন্ত ও অভিযান শুরু করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। এরপর শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নাশকতার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন—জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে একটি চক্র পরিকল্পিতভাবে এই কর্মকাণ্ড চালিয়েছে। তিনি আরও বলেন, রাজনীতি নিষিদ্ধ একটি সংগঠনের মদদে এবং অর্থের বিনিময়ে তারা এসব অপরাধে জড়িত। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে। সরকারি সম্পদ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কোনো ধরনের আপস করবে না।

বিষয় : গ্রেপ্তার অগ্নিসংযোগ মাগুরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগে তিন যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে শহরের নিজ নান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মাগুরা শহরের নিজ নান্দুয়ালী গ্রামের ইমরান শেখের ছেলে রবিন (১৯), রায়হান (২৩) এবং জয়পুরহাটের পাঁচবিবি এলাকার বাসিন্দা (বর্তমানে ইসলামপুর এলাকার ভাড়াটিয়া) মো. শাহিন হাসানের ছেলে হাসিবুল (২০)।

পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর (শুক্রবার) গভীর রাতে মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের একটি কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কম্পিউটার পুড়ে যায়। পাশাপাশি রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখকদের কক্ষে থাকা মূল্যবান দলিল ও স্ট্যাম্পও আগুনে ভস্মীভূত হয়।

ঘটনার পর সদর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর মাগুরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা-পুলিশ যৌথভাবে তদন্ত ও অভিযান শুরু করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। এরপর শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নাশকতার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন—জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে একটি চক্র পরিকল্পিতভাবে এই কর্মকাণ্ড চালিয়েছে। তিনি আরও বলেন, রাজনীতি নিষিদ্ধ একটি সংগঠনের মদদে এবং অর্থের বিনিময়ে তারা এসব অপরাধে জড়িত। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে। সরকারি সম্পদ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কোনো ধরনের আপস করবে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত