দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

মতিকে গুলি করে হত্যাচেষ্টা, সহযোগী ইব্রা আটক

ঝিনাইদহের মহেশপুরে মতিয়ার রহমান মতিকে (৫২) গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পরপরই পুলিশের অভিযানে ইব্রাহীম ওরফে ইব্রাকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার  দিকে অভিযান চালিয়ে বাগাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রা বাগাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৪টার দিকে বাগাডাঙ্গা গ্রামের আজিজুরের ছেলে মতিয়ার রহমান মতি মোটরসাইকেল যোগে মহেশপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভাষানপোতা মাঠের মধ্যে পৌছালে হত্যার চেষ্টায় পেছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যায় তরিকুল ইসলাম আকালে ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা। পরে গুরুত্বর আহত অবস্থায় মতিকে উদ্ধার করে প্রথমে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে বর্তী করা হয়। বর্তমানে মতিয়ার রহমান মতি যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকার বিভিন্ন সুত্রে জানা যায়, গুলিবিদ্ধ মতিয়ার রহমান মতি সীমান্ত এলাকায় সোনাসহ চোরাচালানের ঘাট নিয়ন্ত্রন করে। মুলত চোরাচালান ও টাকার ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষ তরিকুল ইসলাম আকালের সঙ্গে বিরোধ চলে আসছিল গত কয়েক বছর ধরে। সেই বিরোধ থেকে সোমবার বিকালে ভারতে পালিয়ে থাকা তরিকুল ইসলাম আকালে ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা মতিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এর আগেও মতির উপর গুলি বর্ষন করেছিল আকালে ও ইব্রাহীম। কিন্তু সে যাত্রায়ও বেঁচে যায় মতি।

আরও পড়ুন, খুনের শহরে পরিনত হয়েছে নরসিংদী ২৪ ঘন্টার ব্যবধানে দুই খুন

মহেশপুর- কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সায়েম ইউসুফ জানান, এ ঘটনায় বাঘাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে ইব্রাহীম ওরফে ইব্রাকে পুলিশ গ্রেফতার করেছে। তরিকুল ইসলাম আকালেকে গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান। মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। গুলিটি তার পিঠের পিছন থেকে শরীরের মধ্যে প্রবেশ করেছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে। 

বিষয় : অভিযান আটক ঝিনাইদহ হত্যাচেষ্টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মতিকে গুলি করে হত্যাচেষ্টা, সহযোগী ইব্রা আটক

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত