দৈনিক সংবাদ দিগন্ত

অনিক হত্যা চেষ্টা মামলার: বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ফের রিমান্ডে

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাছেরকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন। এর আগে তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় আফজাল নাছেরের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।এর আগে গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি।আরও  পড়ুন , দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কঠোর নির্দেশনা জারিমামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অতিক্রম করে মহানগর দায়রা জজ আদালতের সামনে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে গুরুতর আহত হন শিক্ষার্থী অনিক কুমার দাস।পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার প্রায় চার মাস পর, ২১ নভেম্বর অনিক নিজেই বাদী হয়ে ২৫৩ জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে দায়ের হওয়া আলোচিত মামলাগুলোর মধ্যে এই মামলাটি বর্তমানে ব্যাপক আলোচনায় রয়েছেআরও  পড়ুন , জুলাই অভ্যুত্থানের মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন

অনিক হত্যা চেষ্টা মামলার: বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ফের রিমান্ডে