দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

হিজলার সাওরা বাজারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, আহত ১০–১৫

হিজলার সাওরা বাজারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টা

বরিশালের হিজলা উপজেলার গৌরবদি ইউনিয়নের সাওরা বাজারে বিএনপির গৌরবদি ইউনিয়নের আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারীকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে সাওরা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান।অভিযোগ উঠেছে, গৌরবদি ইউনিয়ন ছাত্রদলের নেতা ইসমাইল মোল্লার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফরিদ উদ্দিন বেপারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালায়। 

আরও  পড়ুন, সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, আহত পরিবারের সদস্যরা

এতে ফরিদ উদ্দিন বেপারীসহ ১০ থেকে ১৫ জন আহত হন বলে দাবি করা হয়েছে।স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, কয়েক সপ্তাহ আগে একই ইউনিয়নে ঘটে যাওয়া একটি ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় আজকের হামলার ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইসমাইল মোল্লা ও তার পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও হামলায় কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয় : হত্যাচেষ্টা বিএনপি নেতা পূর্বপরিকল্পিত হামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

হিজলার সাওরা বাজারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, আহত ১০–১৫

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

বরিশালের হিজলা উপজেলার গৌরবদি ইউনিয়নের সাওরা বাজারে বিএনপির গৌরবদি ইউনিয়নের আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারীকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে সাওরা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান।অভিযোগ উঠেছে, গৌরবদি ইউনিয়ন ছাত্রদলের নেতা ইসমাইল মোল্লার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফরিদ উদ্দিন বেপারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালায়। 

আরও  পড়ুন, সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, আহত পরিবারের সদস্যরা

এতে ফরিদ উদ্দিন বেপারীসহ ১০ থেকে ১৫ জন আহত হন বলে দাবি করা হয়েছে।স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, কয়েক সপ্তাহ আগে একই ইউনিয়নে ঘটে যাওয়া একটি ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় আজকের হামলার ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইসমাইল মোল্লা ও তার পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও হামলায় কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত