দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে জামিন

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে জামিন দিয়েছেন আদালত।রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকার মুচলেকায় তাকে জামিন দেন।আইনজীবীরা জানান, আসামির শারীরিক অবস্থা এবং নারী হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এই আদেশ দেন।

আরো পড়ুন , ত্রয়োদশ সংসদের নতুন দুই এমপির শপথ গ্রহণ, স্পিকারের কার্যালয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন

এর আগে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়ার পর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।আজকের এই আদেশের মাধ্যমে সেই মামলায় তিনি জামিন পেলেন।

বিষয় : হত্যাচেষ্টা জামিন স্পিকার শিরীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে জামিন দিয়েছেন আদালত।রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকার মুচলেকায় তাকে জামিন দেন।আইনজীবীরা জানান, আসামির শারীরিক অবস্থা এবং নারী হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এই আদেশ দেন।

আরো পড়ুন , ত্রয়োদশ সংসদের নতুন দুই এমপির শপথ গ্রহণ, স্পিকারের কার্যালয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন

এর আগে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়ার পর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।আজকের এই আদেশের মাধ্যমে সেই মামলায় তিনি জামিন পেলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত