দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ সংসদের নতুন দুই এমপির শপথ গ্রহণ, স্পিকারের কার্যালয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন

ত্রয়োদশ সংসদের নতুন দুই এমপির শপথ গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।শেরপুর-৩ আসন থেকে নির্বাচিত মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশা রবিবার দুপুরে শপথ নেন।জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শপথ শেষে তারা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

আরো পড়ুন , সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া

এর আগে গত ১০ এপ্রিল নির্বাচন কমিশন সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে তাদের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।জানা গেছে, বগুড়া-৬ আসনে পূর্বে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী প্রার্থী আসনটি ছাড়ার পর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত ছিল। পরে নতুন তফসিল অনুযায়ী সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়।এই দুই আসনের ফলাফল প্রকাশের পরই নবনির্বাচিত সদস্যদের সংসদে অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হলো।

বিষয় : এমপি স্পিকার শপথ গ্রহণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ত্রয়োদশ সংসদের নতুন দুই এমপির শপথ গ্রহণ, স্পিকারের কার্যালয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।শেরপুর-৩ আসন থেকে নির্বাচিত মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশা রবিবার দুপুরে শপথ নেন।জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শপথ শেষে তারা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

আরো পড়ুন , সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া

এর আগে গত ১০ এপ্রিল নির্বাচন কমিশন সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে তাদের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।জানা গেছে, বগুড়া-৬ আসনে পূর্বে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী প্রার্থী আসনটি ছাড়ার পর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত ছিল। পরে নতুন তফসিল অনুযায়ী সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়।এই দুই আসনের ফলাফল প্রকাশের পরই নবনির্বাচিত সদস্যদের সংসদে অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হলো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত