দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে উত্তেজনা

বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

ভোলায় বিএনপির কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির মধ্যে পালটাপালটি হামলা হয়েছে। এ সময় জামায়াত সমর্থিত বেশ কয়েকজন ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালানো হয়। মঙ্গলবার বিকালে ও রাতে জেলা সদরের ভেলুমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকালে ওই কর্মীকে মারধর করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সন্ধ্যার পর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন , আগামী নির্বাচন স্বাধীনতা রক্ষার লড়াই: জাকারিয়া তাহের

জানা গেছে, রাত ৮টায় জামায়াত সংবাদ সম্মেলনের আয়োজন করলে ছাত্রদলের একটি গ্রুপ মিছিল নিয়ে জামায়াত সমর্থিত বেশ কয়েক ব্যবসায়ীর দোকানে হামলা করে। এ সময় দোকানের মালামাল ও আসবাবপত্র বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়। এর আগে বিকালে ওই বাজারের ব্যবসায়ী আশিকুর রহমান আশিকের দোকানে হামলা করে স্টাফকে মারধর করা হয়।

আরো পড়ুন  , কক্সবাজারে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের গ্রেপ্তার ৩ নেতা

উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন জানান, নির্বাচন বানচাল করতে ভোলার বিভিন্ন উপজেলায় জামায়াত পরিকল্পিত হামলা করছে। উসকানিমূলক কর্মকাণ্ড করছে। তবে জেলা জামায়াতের শূরা সদস্য আমির হোসেন জানান, সকালে জামায়াতের একটি মিছিলে বিএনপির এক কর্মী বাধা দেয়। ওই সময় তর্কবিতর্ক হয়। এর জেরে বিকালে তাদের দলের সমর্থিত এক ব্যবসায়ীর দোকানে হামলা চালানো হয়। দোকানের স্টাফকে মারধর করে। রাতেও হামলা করে বিএনপি। ওই সময় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকরাও অবরুদ্ধ হয়ে পড়েন। নৌবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দলটির পক্ষ থেকে মামলা করা হচ্ছে বলেও জানান জামায়াত নেতা।

বিষয় : জামায়াত সংঘর্ষ ভোলা জামায়াত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে উত্তেজনা

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ভোলায় বিএনপির কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির মধ্যে পালটাপালটি হামলা হয়েছে। এ সময় জামায়াত সমর্থিত বেশ কয়েকজন ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালানো হয়। মঙ্গলবার বিকালে ও রাতে জেলা সদরের ভেলুমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকালে ওই কর্মীকে মারধর করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সন্ধ্যার পর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন , আগামী নির্বাচন স্বাধীনতা রক্ষার লড়াই: জাকারিয়া তাহের

জানা গেছে, রাত ৮টায় জামায়াত সংবাদ সম্মেলনের আয়োজন করলে ছাত্রদলের একটি গ্রুপ মিছিল নিয়ে জামায়াত সমর্থিত বেশ কয়েক ব্যবসায়ীর দোকানে হামলা করে। এ সময় দোকানের মালামাল ও আসবাবপত্র বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়। এর আগে বিকালে ওই বাজারের ব্যবসায়ী আশিকুর রহমান আশিকের দোকানে হামলা করে স্টাফকে মারধর করা হয়।

আরো পড়ুন  , কক্সবাজারে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের গ্রেপ্তার ৩ নেতা

উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন জানান, নির্বাচন বানচাল করতে ভোলার বিভিন্ন উপজেলায় জামায়াত পরিকল্পিত হামলা করছে। উসকানিমূলক কর্মকাণ্ড করছে। তবে জেলা জামায়াতের শূরা সদস্য আমির হোসেন জানান, সকালে জামায়াতের একটি মিছিলে বিএনপির এক কর্মী বাধা দেয়। ওই সময় তর্কবিতর্ক হয়। এর জেরে বিকালে তাদের দলের সমর্থিত এক ব্যবসায়ীর দোকানে হামলা চালানো হয়। দোকানের স্টাফকে মারধর করে। রাতেও হামলা করে বিএনপি। ওই সময় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকরাও অবরুদ্ধ হয়ে পড়েন। নৌবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দলটির পক্ষ থেকে মামলা করা হচ্ছে বলেও জানান জামায়াত নেতা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত