দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচিত হওয়ার পর প্রথম সফরে ভোলায় যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

তিন দিনের সরকারি সফরে ভোলায় আসছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে বিকেলে ভোলায় পৌঁছানোর কথা রয়েছে।স্পিকার নির্বাচিত হওয়ার পর এটি তাঁর নিজ নির্বাচনী এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে প্রথম সফর হওয়ায় স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি ভোলা সার্কিট হাউজে পৌঁছাবেন। আরো পড়ুন , পীর হত্যায় জামায়াত নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার একই দিন বিকেল ৫টায় লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।শুক্রবার সকালে লালমোহন উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিকেলে তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে পৃথক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।শনিবার সকালে ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় শেষে বেলা ১১টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

নির্বাচিত হওয়ার পর প্রথম সফরে ভোলায় যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন