দৈনিক সংবাদ দিগন্ত

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত

নিরাপত্তা বাহিনীর অভিযান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।দেশটির আন্তঃবাহিনী অধিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।তারা বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোহলু জেলায় অভিযান চালানো হয়। 

আরো পড়ুন , ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার হামলা

অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। ওই সময় পাঁচ সন্ত্রাসী নিহত হয়।ওই স্থানে বিপুল বিস্ফোরক পাওয়া গেছে বলেও জানিয়েছে পাকিস্তান আইএসপিআর। আরও সন্ত্রাসী থাকতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে অভিযান অব্যাহত আছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।পাকিস্তানের সেনাবাহিনী গত কয়েকদিন ধরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অভিযান চালাচ্ছে। ফলে প্রতিদিনই সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য দিচ্ছে তারা।

বিষয় : অভিযান নিহত সন্ত্রাসী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।দেশটির আন্তঃবাহিনী অধিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।তারা বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোহলু জেলায় অভিযান চালানো হয়। 

আরো পড়ুন , ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার হামলা

অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। ওই সময় পাঁচ সন্ত্রাসী নিহত হয়।ওই স্থানে বিপুল বিস্ফোরক পাওয়া গেছে বলেও জানিয়েছে পাকিস্তান আইএসপিআর। আরও সন্ত্রাসী থাকতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে অভিযান অব্যাহত আছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।পাকিস্তানের সেনাবাহিনী গত কয়েকদিন ধরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অভিযান চালাচ্ছে। ফলে প্রতিদিনই সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য দিচ্ছে তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত