দৈনিক সংবাদ দিগন্ত

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর ঘেরাও অভিযান

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সদ্য প্রতিষ্ঠিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে গভীর রাতে মুহুর্মুহু গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে।রোববার দিবাগত রাত ১টার দিকে সন্ত্রাসীরা র‍্যাব ক্যাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।ঘটনার সত্যতা নিশ্চিত করে হাফিজুর রহমান বলেন, “জঙ্গল সলিমপুরে সদ্য প্রতিষ্ঠিত র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলি চালিয়েছে। এই হামলার জন্য ইয়াসিন বাহিনীকে দায়ী করা হচ্ছে।”তিনি আরও বলেন, যৌথ বাহিনীর সাম্প্রতিক অভিযানে জঙ্গল সলিমপুর থেকে বিতাড়িত সন্ত্রাসী গোষ্ঠী ইয়াসিন গ্রুপই এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।অভিযানে অংশ নেওয়া র‍্যাবের এক কর্মকর্তা জানান, রাত ৩টার দিকে যৌথ বাহিনী পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে ফেলে এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে।আরও পড়ুন , ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে পাহাড়ি এলাকায় অবস্থিত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। জেলা প্রশাসনের তথ্যমতে, প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি নিয়ে গড়ে ওঠা এই এলাকায় তিন দশক ধরে বিভিন্ন সন্ত্রাসী চক্র আধিপত্য বিস্তার করে আসছে।অভিযোগ রয়েছে, পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের পাশাপাশি এসব চক্র সেখানে অস্ত্র ও মাদকের সাম্রাজ্য গড়ে তোলে। জলবায়ু উদ্বাস্তু ও নিম্নআয়ের মানুষদের স্বল্পমূল্যে বসবাসের সুযোগ দিয়ে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করেছিল তারা।গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ ভেঙে দেওয়া হয়। ওই অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন ও রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিনসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এখনো পলাতক রয়েছে।সরকার ইতোমধ্যে জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ কারণেই সন্ত্রাসী গোষ্ঠীগুলো পুনরায় এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর ঘেরাও অভিযান