দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৭ জুন ২০২৬

আদাবরে ফের সক্রিয় ‘কব্জি কাটা’ গ্যাং? ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

রাজধানীর আদাবরে আবারও কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের ৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী শফিকুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।স্বজনদের দাবি, শফিকুল ইসলাম সকালে নগদ ৩ লাখ টাকা নিয়ে দোকানে আসেন। দোকান খোলার কিছুক্ষণ পর ৪ থেকে ৫ জন যুবক চাপাতি হাতে এসে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তার ডান হাতে কোপ দিয়ে নগদ টাকা ও বিকাশ লেনদেনের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।স্থানীয়দের অভিযোগ, আদাবর এলাকায় ছিনতাই, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে। 

আরও  পড়ুন , রাজধানীতে ট্রাফিক আইনে কঠোর অভিযান, একদিনে ২২০১ মামলা

সোমবার রাতেও আদাবর ১০ নম্বর বালুর মাঠ এলাকায় কয়েকটি গ্যারেজে লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।এলাকাবাসীর একাংশের দাবি, ‘কব্জি কাটা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাং আবারও সক্রিয় হয়ে উঠেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো গ্যাংয়ের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়নি।মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।ঘন ঘন ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আদাবর ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয় : ছিনতাই সন্ত্রাসী ব্যবসায়ীকে কুপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আদাবরে ফের সক্রিয় ‘কব্জি কাটা’ গ্যাং? ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

রাজধানীর আদাবরে আবারও কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের ৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী শফিকুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।স্বজনদের দাবি, শফিকুল ইসলাম সকালে নগদ ৩ লাখ টাকা নিয়ে দোকানে আসেন। দোকান খোলার কিছুক্ষণ পর ৪ থেকে ৫ জন যুবক চাপাতি হাতে এসে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তার ডান হাতে কোপ দিয়ে নগদ টাকা ও বিকাশ লেনদেনের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।স্থানীয়দের অভিযোগ, আদাবর এলাকায় ছিনতাই, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে। 

আরও  পড়ুন , রাজধানীতে ট্রাফিক আইনে কঠোর অভিযান, একদিনে ২২০১ মামলা

সোমবার রাতেও আদাবর ১০ নম্বর বালুর মাঠ এলাকায় কয়েকটি গ্যারেজে লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।এলাকাবাসীর একাংশের দাবি, ‘কব্জি কাটা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাং আবারও সক্রিয় হয়ে উঠেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো গ্যাংয়ের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়নি।মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।ঘন ঘন ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আদাবর ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত