কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কৃষকদল নেতা মো. সাদ্দাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শনিবার (২ মে) রাত আড়াইটার দিকে উপজেলার ছোট আজলদী গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩২ বছর।নিহত সাদ্দাম হোসেন নারান্দী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১২ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ির উঠানে সাদ্দাম হোসেন সন্ত্রাসী হামলার শিকার হন। দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়।
আরো পড়ুন , গংগাচড়ায় শ্রমিক ঐক্যের বার্তা: অটোরিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালি
ঘটনার পর তার স্ত্রী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়।এদিকে হামলার দীর্ঘদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কৃষকদল নেতারা অভিযোগ করেছেন, মামলার পরও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।পাকুন্দিয়া থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন