দৈনিক সংবাদ দিগন্ত

১৪ মাস পর কবর থেকে উত্তোলন কৃষকদল নেতার মরদেহ

লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে এক কৃষকদল নেতার মরদেহ।নিহত ব্যক্তি শাহাদাত হোসেন পরাশ।রোববার সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভা এলাকার তেরোবেঁকি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন এবং সদর হাসপাতালের চিকিৎসক আরমান হোসেন।আরও পড়ুন , রাঙ্গামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে তীব্র ক্ষোভ, আগুন জ্বালিয়ে বিক্ষোভএই নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের তত্ত্বাবধানে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয় এবং তা পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।ঘটনাস্থলে প্রশাসনের উপস্থিতিতে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নতুন তথ্য উঠে আসতে পারে।তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে

১৪ মাস পর কবর থেকে উত্তোলন কৃষকদল নেতার মরদেহ