দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বিশ্বনাথে দ্রুত বিচার মামলায় মাদরাসা অধ্যক্ষসহ ১৭ জন কারাগারে

দ্রুত বিচার মামলায় বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদসহ ১৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) বিশ্বনাথ থানার একটি জি.আর মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দায়ের হওয়া মামলা নম্বর ১০৫/২০২৪–এর অভিযুক্তরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী আবদুল খালিক।

আরও পড়ুন, সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জানা যায়, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। একপর্যায়ে আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। এরপর ওই বছরের ১৭ অক্টোবর সকালে তিনি ও তার অনুসারীরা জোরপূর্বক মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ অক্টোবর আন্দোলনকারীদের পক্ষে রিমন আহমদ বিশ্বনাথ আমলি আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিষয় : সিলেট শুনানি কারাগার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিশ্বনাথে দ্রুত বিচার মামলায় মাদরাসা অধ্যক্ষসহ ১৭ জন কারাগারে

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

দ্রুত বিচার মামলায় বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদসহ ১৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) বিশ্বনাথ থানার একটি জি.আর মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দায়ের হওয়া মামলা নম্বর ১০৫/২০২৪–এর অভিযুক্তরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী আবদুল খালিক।

আরও পড়ুন, সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জানা যায়, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। একপর্যায়ে আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। এরপর ওই বছরের ১৭ অক্টোবর সকালে তিনি ও তার অনুসারীরা জোরপূর্বক মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ অক্টোবর আন্দোলনকারীদের পক্ষে রিমন আহমদ বিশ্বনাথ আমলি আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত