দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

ফতুল্লায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৮ (আট) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ রফিক, বিপিএম-এর নেতৃত্বে এসআই শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্স ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লঞ্চঘাট পল্টুনের সামনে অভিযান চালিয়ে মোঃ সোহাগ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি তার নাম-ঠিকানা প্রকাশ করে জানান, তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন গান্দা বাবনার পাড়া এলাকার মোঃ বাবুলের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লা থানাধীন নন্দলালপুর নাক কাটাবাড়ি মোড় এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

আরও পড়ুন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন আজহারুল ইসলাম মান্নান

পরবর্তীতে আসামির হেফাজতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে এর ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রাখার অপরাধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বিষয় : নারায়ণগঞ্জ গ্রেফতার অভিযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফতুল্লায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৮ (আট) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ রফিক, বিপিএম-এর নেতৃত্বে এসআই শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্স ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লঞ্চঘাট পল্টুনের সামনে অভিযান চালিয়ে মোঃ সোহাগ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি তার নাম-ঠিকানা প্রকাশ করে জানান, তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন গান্দা বাবনার পাড়া এলাকার মোঃ বাবুলের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লা থানাধীন নন্দলালপুর নাক কাটাবাড়ি মোড় এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

আরও পড়ুন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন আজহারুল ইসলাম মান্নান

পরবর্তীতে আসামির হেফাজতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে এর ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রাখার অপরাধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত