নীলফামারী সদরের পুলিশ লাইন্স এলাকার একটি পুকুর থেকে ডাচ-বাংলা ব্যাংকের একটি মিনি আয়রন ভোল্ট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ভোল্টটি উদ্ধার করে নীলফামারী থানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। দুপুরের দিকে পুকুরে ভোল্টটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ভোল্টটি উদ্ধার করে।
এর আগে সোমবার মধ্যরাতে নীলফামারীর সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় অবস্থিত ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ ভেঙে লকার চুরির ঘটনা ঘটে। ডাচ-বাংলা ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, উদ্ধারকৃত ভোল্টটি তাদের এটিএম বুথের। সোমবার রাতে দুর্বৃত্তরা এটিএম বুথে প্রবেশ করে ভোল্টটি ভেঙে নিয়ে যায়। তবে ওই ভোল্টে কোনো টাকা রাখা হয় না। সেখানে এটিএম কার্ড ছাড়াও কিছু ব্যাংকিং কাগজপত্র ছিল।
আরও পড়ুন, নরসিংদীর কৃতি সন্তান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে পদোন্নতি পেলেন জিয়াউল হক
অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ভোল্টটি উদ্ধার করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো টাকা ছিল না, তবে দুটি ডেবিট কার্ড পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয় : উদ্ধার নীলফামারী এটিএম ভোল্ট

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন