দৈনিক সংবাদ দিগন্ত

তদন্তে বাধার অভিযোগে মমতার বিরুদ্ধে সিবিআই তদন্ত চায় ইডি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের তল্লাশির সময় তিনি তদন্তে বাধা দিয়েছেন এবং কিছু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নিয়েছেন। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ইডি অভিযোগ করেছে, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়ে কিছু গুরুত্বপূর্ণ নথি ও বৈদ্যুতিন প্রমাণ সরিয়ে নিয়েছিলেন। আগেই কলকাতা হাই কোর্টে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল। এবার একই অভিযোগের ভিত্তিতে ইডি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে।

আইন বিষয়ক ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ জানায়, ইডি সুপ্রিম কোর্টে আবেদন করেছে, তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তদন্তের নির্দেশ দেওয়া হোক। একই আবেদনে তারা কলকাতা হাই কোর্টেও বিষয়টি তোলেন। এছাড়া হাই কোর্টে আবেদন করা হয়েছে, মুখ্যমন্ত্রী যে নথি ও ইলেকট্রনিক ডিভাইস আই-প্যাক থেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, তা ফেরত দেওয়া হোক। কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানি আগামী ১৪ জানুয়ারি। রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করেছে, যাতে রাজ্য সরকারের বক্তব্য না শোনার ভিত্তিতে একতরফা রায় না দেওয়া হয়।

আরও পড়ুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ মামলা সুপ্রিম কোর্টে

ইডি গত ৮ জানুয়ারি আই-প্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি ও দফতরে তল্লাশি চালায়। সংস্থার দাবি, কয়লা পাচার ও অর্থপাচার সংক্রান্ত মামলায় আই-প্যাকের যোগসূত্র পাওয়া গেছে। তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং নথি ও হার্ডডিস্ক সঙ্গে নিয়ে বের হওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে কেন্দ্র ও রাজ্যের সংঘাত আরও তীব্র করেছে। মমতা বলেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে যা করেছেন, তা সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত।

বিষয় : ইডি মুখ্যমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তদন্তে বাধার অভিযোগে মমতার বিরুদ্ধে সিবিআই তদন্ত চায় ইডি

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের তল্লাশির সময় তিনি তদন্তে বাধা দিয়েছেন এবং কিছু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নিয়েছেন। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ইডি অভিযোগ করেছে, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়ে কিছু গুরুত্বপূর্ণ নথি ও বৈদ্যুতিন প্রমাণ সরিয়ে নিয়েছিলেন। আগেই কলকাতা হাই কোর্টে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল। এবার একই অভিযোগের ভিত্তিতে ইডি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে।

আইন বিষয়ক ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ জানায়, ইডি সুপ্রিম কোর্টে আবেদন করেছে, তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তদন্তের নির্দেশ দেওয়া হোক। একই আবেদনে তারা কলকাতা হাই কোর্টেও বিষয়টি তোলেন। এছাড়া হাই কোর্টে আবেদন করা হয়েছে, মুখ্যমন্ত্রী যে নথি ও ইলেকট্রনিক ডিভাইস আই-প্যাক থেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, তা ফেরত দেওয়া হোক। কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানি আগামী ১৪ জানুয়ারি। রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করেছে, যাতে রাজ্য সরকারের বক্তব্য না শোনার ভিত্তিতে একতরফা রায় না দেওয়া হয়।

আরও পড়ুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ মামলা সুপ্রিম কোর্টে

ইডি গত ৮ জানুয়ারি আই-প্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি ও দফতরে তল্লাশি চালায়। সংস্থার দাবি, কয়লা পাচার ও অর্থপাচার সংক্রান্ত মামলায় আই-প্যাকের যোগসূত্র পাওয়া গেছে। তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং নথি ও হার্ডডিস্ক সঙ্গে নিয়ে বের হওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে কেন্দ্র ও রাজ্যের সংঘাত আরও তীব্র করেছে। মমতা বলেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে যা করেছেন, তা সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত