আসন্ন ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’ উপলক্ষে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সোনারগাঁয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভিডিওচিত্র প্রদর্শনীর মাধ্যমে নির্বাচন ও গণভোট বিষয়ে ধারণা প্রদান করা হয় এবং পোস্টাল ভোট ও নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘অপরাজিতা’-তে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ।অবহিতকরণ সভায় সোনারগাঁও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন, নরসিংদী অবৈধ অস্ত্রের ঝনঝনি, হদিস নেই লুট হওয়া ২৭ অস্ত্র ও গুলি
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং নির্বাচন সংক্রান্ত আইন-কানুন ও বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন