চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বিচারিক আদালতে আগামী ১৯ জানুয়ারি চার্জ গঠনের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বুধবার চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো.জাহিদুল হক এ আদেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারিক আদালত মামলার নথি গ্রহণ করেছেন। মামলায় কারাগারে থাকা ২৩ আসামির ২২ জনই আদালতে উপস্থিত ছিলেন। নিরাপত্তা ও সার্বিক দিক বিবেচনা করে বাকি থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। আগামী ১৯ জানুয়ারি আসামিদের উপস্থিতিতে চার্জ গঠন করা হবে। এই মামলায় এখনও ১৬ জন আসামি পলাতক রয়েছে।
আরও পড়ুন, চাঁদ খোসাল মসজিদের দান বাক্সে ৬ মাসে জমা ৮ লাখ ৯৪ হাজার টাকা
চট্টগ্রাম আদালত ভবন এলাকায় ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় তৎকালীন সিএমপির কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ২০২৫ সালের পহেলা জুন চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন