দৈনিক সংবাদ দিগন্ত

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা

ঘূর্ণিঝড়ের শঙ্কা
ঘূর্ণিঝড়ের শঙ্কা
ছবি: ঘূর্ণিঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নিয়ে নজর রাখছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ আন্দামান সাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি। এটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হতে পারে ‘কানি’। নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ। রোববার ২৯ নভেম্বর ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরদিন ৩০ নভেম্বর এটি শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর ২ ডিসেম্বর নাগাদ সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির শক্তি ও গতিপথ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাস মডেলে এর গতিপথ নিয়ে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। 

আরও পড়ুন,স্পেনের নির্বাচনে বড় ফ্যাক্টর অভিবাসননীতি

কোনো কোনো মডেল সম্ভাব্য গতিপথ মিয়ানমারের দিকে দেখাচ্ছে। আবার অন্য মডেলগুলো শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের উপকূলের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়াবিদদের মতে, সিস্টেমটি সমুদ্রের ওপর উল্লেখযোগ্য শক্তি অর্জন না করেই দুর্বল হয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। ফলে এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এদিকে সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে ভারতের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সাময়িক পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকাল থেকে পরপর দুই দিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সম্ভাব্য ঘূর্ণাবর্তের অবস্থান, শক্তি ও গতিপথের ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। তবে এখনই ঘূর্ণিঝড়ের সৃষ্টি বা এর সম্ভাব্য আঘাতের স্থান নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিষয় : বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা
0:00 0:00
1.0x