দৈনিক সংবাদ দিগন্ত

মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় বহু নিহত

সেনাবাহিনীর বিমান হামলায় বহু নিহত
সেনাবাহিনীর বিমান হামলায় বহু নিহত
ছবি: সেনাবাহিনীর বিমান হামলায় বহু নিহত

মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় বিয়ের অনুষ্ঠান, স্কুল ও আবাসিক এলাকায় বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অল্পবয়সী বৌদ্ধ ভিক্ষুরাও রয়েছেন। বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও অনেকে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ২৮ নভেম্বর মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের মোয়ে বাই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালায় দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। এর আগে বৃহস্পতিবার ২৬ নভেম্বর মধ্য মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের ইন ইয়োন গ্রামের একটি স্কুলে বিমান হামলা চালানো হয়। মিয়ানমারের নির্বাসিত জাতীয় ঐক্যের সরকার এনইউজি জানিয়েছে, ওই হামলায় অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মাগওয়ে অঞ্চলে সামরিক সরকারবিরোধী প্রতিরোধ বাহিনী সক্রিয় রয়েছে। 

আরও পড়ুন,কলকাতায় তৃণমূলের সদর দপ্তরে পুলিশের নিষেধাজ্ঞা

তবে স্কুলে হামলার ঘটনায় নিহতদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন বলে জানা গেছে। এদিকে শনিবার পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় সেনাবাহিনী। এতে প্রাণহানির পাশাপাশি প্রায় ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ম্রাউক-উ শহরের ওই এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইরত শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম এই আরাকান আর্মি। বিয়ের অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় হামলার ঘটনায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব বিমান হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি মিয়ানমারের সেনাবাহিনী নেতৃত্বাধীন সরকার।

বিষয় : বিমান হামলা মিয়ানমার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় বহু নিহত

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x