দৈনিক সংবাদ দিগন্ত

তিতাস বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন

আরপিজিসিএল
আরপিজিসিএল
ছবি: আরপিজিসিএল

তিতাস গ্যাস, বাপেক্স ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন এনেছে পেট্রোবাংলা। রাষ্ট্রায়ত্ত এই তিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের পেট্রোবাংলায় বদলি করা হয়েছে। তাঁদের জায়গায় তিনজন মহাব্যবস্থাপককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। গত মঙ্গল ও বৃহস্পতিবার পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে পৃথক অফিস আদেশ জারি করে এ পরিবর্তনের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। আদেশ অনুযায়ী, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলায় বদলি করে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসান। 

আরও পড়ুন,ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

অন্যদিকে, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হককেও পেট্রোবাংলায় বদলি করা হয়েছে। তাঁকে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর জায়গায় বাপেক্সের দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আমিন। এ ছাড়া আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাঁকে পরিচালক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের—জিটিসিএলের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক আইনুল কবির। পেট্রোবাংলার এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনায় একযোগে পরিবর্তন আনা হলো।

বিষয় : শীর্ষ পদ আরপিজিসিএল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

তিতাস বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x