দৈনিক সংবাদ দিগন্ত

মায়ের মুক্তি চাওয়া সেই কিশোর আর নেই

ছেলের সঙ্গে মা শারমিন সুলতানা
ছেলের সঙ্গে মা শারমিন সুলতানা
ছবি: ছেলের সঙ্গে মা শারমিন সুলতানা

কারাবন্দী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য শনিবার দুপুরে তাঁর মরদেহ নেওয়া হয় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে। সেখানে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখা হয়। শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু প্রথম আলোকে জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে তাঁর স্ত্রী ছেলের মুখ দেখেছেন। এরপর তাঁরা সেখান থেকে ফিরে যাচ্ছেন। তূর্য শুক্রবার রাত ১১টার দিকে মারা যায়। এর আগে কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিনকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। তাঁকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। তবে কারাফটকে সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্তানের মৃত্যুর পর শেষবারের মতো মুখ দেখানোর আবেদন করা হয়েছিল। 

আরও পড়ুন,সরকারের সঙ্গে সংলাপে এনসিপিকেও চায় জামায়াত

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় বিধি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে প্রায় দুই মিনিটের জন্য কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শারমিনকে তাঁর সন্তানের অসুস্থতার কথা জানিয়ে মুক্তির আকুতি জানাতে দেখা যায়। সেখানে তিনি বলেন, প্রতিবন্ধী সন্তানের সার্বক্ষণিক চিকিৎসা ও দেখাশোনার প্রয়োজন হয়। অন্য একটি ভিডিওতে তূর্যকেও মায়ের মুক্তি দাবি করতে শোনা যায়। গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিষয় : মুক্তি কিশোর মায়ের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মায়ের মুক্তি চাওয়া সেই কিশোর আর নেই

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
মায়ের মুক্তি চাওয়া সেই কিশোর আর নেই
0:00 0:00
1.0x