দৈনিক সংবাদ দিগন্ত

জোটগত আলোচনার প্রস্তাবে সরকারের সম্মতি

ব্রিফিংয়ে ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে

ছবি: ব্রিফিংয়ে ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এককভাবে নয়, ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে জোটগতভাবে আলোচনায় বসতে চায় জামায়াতে ইসলামী। এ প্রস্তাবে সরকারও ইতিবাচক বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে আলোচনার তারিখ ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোটের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন, তাতে তারা সাড়া দিতে প্রস্তুত। তবে আলোচনার স্থান হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অথবা ফরেন সার্ভিস একাডেমিকে অগ্রাধিকার দিচ্ছে জোটটি। এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ চলছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ শুক্রবার জানান, জামায়াত একক দল হিসেবে নয়, ১১ দলের পক্ষ থেকে আলোচনায় অংশ নিতে চায়। উভয় পক্ষের সময় এবং প্রতিনিধিদলের আকার বিবেচনায় উপযুক্ত স্থান নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, জোটগতভাবে আলোচনায় বসার প্রস্তাবে সরকার ইতিবাচক। জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ঐক্য গঠনের বিষয়েও সরকারের আগ্রহ রয়েছে।

আরও পড়ুন,সরকারের সঙ্গে সংলাপে এনসিপিকেও চায় জামায়াত

 তবে সরকার এ উদ্যোগকে ‘সংলাপ’ বলতে চায় না। জামায়াত নেতাদের মতে, ১১টি দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করতে হলে উপযুক্ত পরিবেশ ও বড় পরিসরের স্থান প্রয়োজন। এ কারণে যমুনা ও ফরেন সার্ভিস একাডেমির পাশাপাশি জাতীয় সংসদ ভবনও আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় রয়েছে। নভেম্বরের মধ্যেই বৈঠক হতে পারে বলে দলীয় সূত্রে ধারণা করা হলেও নির্দিষ্ট দিন এখনো ঠিক হয়নি। এর আগে ২৩ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এনসিপি জোটগত আলোচনায় অংশ নেবে বলে ১১-দলীয় ঐক্যসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সাম্প্রতিক অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় রাজনৈতিক ঐক্যের উদ্যোগ সামনে আসে। বিরোধী দলগুলো ঐক্যের পাশাপাশি সংস্কার, বিচার, সার্বভৌমত্ব এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিও তুলেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এসব বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানান। জামায়াত নেতারা বলছেন, জাতীয় ঐক্যের বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। আলোচনার মাধ্যমেই বৈঠকের দিনক্ষণ ও স্থান চূড়ান্ত হবে।

বিষয় : আলোচনার জোটগত প্রস্তাবে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

জোটগত আলোচনার প্রস্তাবে সরকারের সম্মতি

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
জোটগত আলোচনার প্রস্তাবে সরকারের সম্মতি
0:00 0:00
1.0x