দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতি শুরু, জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

গাজীপুরে তিন স্থানে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ

গ্যাংগ্রিন আক্রান্ত শফী বিশ্বাসের চিকিৎসায় পাশে দাঁড়াল উজ্জ্বল স্মৃতি সংসদ

দু’মুঠো খাবারের লড়াইয়ে বেদে পরিবার, তাঁবুর নিচে বেড়ে উঠছে শিশুদের শৈশব

লালমনিরহাটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

কক্সবাজারে বাসের চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারে বাসের চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতি শুরু, জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত
জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত
ছবি: জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরা, শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দিতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সাতক্ষীরার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ। সভায় শহিদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দিবসটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। 

আরও পড়ুন,জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

এ উপলক্ষে গৃহীতব্য কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন,লালমনিরহাটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার সেই নৃশংস হত্যাযজ্ঞ বাঙালির ইতিহাসে এক গভীর শোকাবহ অধ্যায়। স্বাধীনতার দ্বারপ্রান্তে সংঘটিত এ হত্যাকাণ্ডে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের আদর্শ, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই দিবসটির প্রকৃত তাৎপর্য প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিষয় : প্রস্তুতি বুদ্ধিজীবী সাতক্ষীরায়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতি শুরু, জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x