দৈনিক সংবাদ দিগন্ত

বিএনপি-আওয়ামী লীগসহ সব দলের সংলাপ চান চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

ছবি: চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, সবাই ব্যক্তিস্বার্থ পরিহার করে একসঙ্গে কাজ করলে দেশকে সুন্দর ও সমৃদ্ধ করা সম্ভব। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রেজাউল করিম বলেন, দলটি দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করার কথা বললেও তাদের বর্তমান কর্মকাণ্ডে সেই লক্ষ্য প্রতিফলিত হচ্ছে না। জ্বালাও-পোড়াও দেশ ধ্বংসের প্রক্রিয়া। বিএনপি, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নামে যেসব কর্মকাণ্ড ঘটছে, তা গ্রহণযোগ্য রাজনীতি হতে পারে না। 

আরও পড়ুন, স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ দায়িত্ব পালনের আহ্বান

ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সেই প্রশ্নও তোলেন তিনি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে চরমোনাই পীর বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। যাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের মধ্যে পুরোনো শাসনব্যবস্থারই প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে গণভোটের রায় কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করে দেশ পরিচালনা করা সম্ভব নয়। ইসলামি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে বলেও মনে করেন রেজাউল করিম। তাঁর মতে, অতীত ও বর্তমান সরকারগুলোর নীতি ও আদর্শ ব্যর্থ হয়েছে; ইসলামই একমাত্র কার্যকর আদর্শ।

বিষয় : বিএনপি সংলাপ আওয়ামী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিএনপি-আওয়ামী লীগসহ সব দলের সংলাপ চান চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x