কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ধারাবাহিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক কৌশল নিয়েও এগোচ্ছে সরকার। আপাতত বলপ্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল নেওয়া হয়েছে। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও যোগাযোগ বাড়ানোর উদ্যোগ চলছে।সরকার ও বিএনপির দায়িত্বশীল সূত্রের দাবি, আওয়ামী লীগ চাইছে নাশকতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাক এবং রক্তপাত ঘটুক, যাতে বিএনপি সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলা যায়। এ কারণে সরকার উসকানিতে পা দিতে চায় না। পরিস্থিতির অবনতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে সূত্রগুলো জানিয়েছে। পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এ সময়ে পুলিশের তিনটি স্থাপনা ও ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলা, আগুন ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। নাটোরে বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গোপালগঞ্জের মুকসুদপুর থানাসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার গণতান্ত্রিক, রাজনৈতিক ও আইনানুগভাবে ফ্যাসিবাদী আচরণ মোকাবিলা করবে। কোনো নিরীহ মানুষের জানমালের ক্ষতি হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের কোনো উসকানিতে সরকার পা দেবে না বলেও জানান তিনি।
আরও পড়ুন, পাঁচ দাবিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ করবে এনসিপি
এদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারা দিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয় নাগরিক পার্টিও জেলায় জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভার পরিকল্পনা করেছে।রাজনৈতিক ঐক্যের উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে আলোচনা হয়েছে। সর্বদলীয় গণমিছিল ও রাজনৈতিক সংলাপের প্রস্তাব এসেছে। তবে জামায়াতসহ বিরোধী দলগুলো ঐক্যের ভিত্তি হিসেবে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে। সব মিলিয়ে সরকার আপাতত সতর্ক অবস্থানে থেকে সহিংসতা নিয়ন্ত্রণ করতে চাইছে। পাশাপাশি রাজনৈতিক প্রতিরোধ ও দলগুলোর মধ্যে ঐক্য তৈরির উদ্যোগও জোরদার হচ্ছে।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬