দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বাহিনীর সব সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। এ অভিযানে মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও অংশ নেন। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন, অস্ট্রেলিয়া সফরে সরকারি পর্যায়ে বৈঠক করবেন শফিকুর রহমান
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল করছে এ বাহিনী। বিবৃতিতে তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশপ্রেমিক জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবে। ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে পেশাদার, দক্ষ ও জনআস্থাভাজন সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বিবৃতির শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশ ও জনগণের সেবায় আরও শক্তি, প্রজ্ঞা ও সাফল্য কামনা করেন জামায়াত আমির।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬