দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ

আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ
আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ
ছবি: আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ

১৯ নভেম্বরের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত হন। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের আসতে দেখা যায়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তাঁদের এ উপস্থিতিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এলাকায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পায়। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান শোনা যায়। তাঁদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও আশপাশের এলাকা।

আরও পড়ুন, দিরাইয়ে সংঘর্ষের উত্তেজনার মধ্যে এক ব্যক্তির মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

সমবেত নেতাকর্মীদের উদ্দেশে উপজেলা আওয়ামী লীগের নেতারা লকডাউন কর্মসূচি পালনের ক্ষেত্রে সতর্কতা ও সংযম বজায় রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, কর্মসূচি পালন করতে গিয়ে কোনো ব্যক্তি, সাধারণ মানুষ কিংবা কোনো প্রতিষ্ঠানের যেন ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবাইকে বিশেষভাবে নজর রাখতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। নেতারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আমাদের ভাই। তাঁরা তাঁদের দায়িত্ব পালন করছেন। তাই প্রশাসনের সদস্যদের প্রতি সবাইকে সহনশীল আচরণ করতে হবে। কোনো অবস্থাতেই তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা সংঘাতে জড়ানো যাবে না। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য তাঁরা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও অবস্থানে থাকতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এলাকায় বিএনপির কোনো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়েনি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ১১টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমবেত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কোটালীপাড়ায় দিনভর রাজনৈতিক পরিস্থিতি ও কর্মসূচির গতিপ্রকৃতি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

বিষয় : সমাবেশ আওয়ামী লীগ কোটালীপাড়া

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x