দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দিরাইয়ে সংঘর্ষের উত্তেজনার মধ্যে এক ব্যক্তির মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ছবি: দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সুনামগঞ্জের দিরাইয়ে সংঘর্ষের ঘটনার পর রজিবুল হক (৪৫) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু ঘিরে এলাকায় নানা আলোচনা ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, সংঘর্ষের উত্তেজনার মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। তবে চিকিৎসক জানিয়েছেন, মরদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। 

আরও পড়ুন, সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বী হওয়ার গল্প, সাতক্ষীরায় ১৯ স্টল নিয়ে উদ্যোক্তা মেলা

গত ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দিরাই উপজেলার সাদিরপুর পয়েন্টে এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় দুর্গাপুর গ্রামের বাসিন্দা ফরিদ আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে হামলার ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে রজিবুল হক বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয় : মৃত্যু সংঘর্ষ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

দিরাইয়ে সংঘর্ষের উত্তেজনার মধ্যে এক ব্যক্তির মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাইয়ে সংঘর্ষের ঘটনার পর রজিবুল হক (৪৫) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু ঘিরে এলাকায় নানা আলোচনা ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, সংঘর্ষের উত্তেজনার মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। তবে চিকিৎসক জানিয়েছেন, মরদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। 

আরও পড়ুন, সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বী হওয়ার গল্প, সাতক্ষীরায় ১৯ স্টল নিয়ে উদ্যোক্তা মেলা

গত ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দিরাই উপজেলার সাদিরপুর পয়েন্টে এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় দুর্গাপুর গ্রামের বাসিন্দা ফরিদ আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে হামলার ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে রজিবুল হক বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x