দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দেশ-বিদেশের সম্মেলনে অংশগ্রহণ, সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা

রুদ্র মিজান
রুদ্র মিজান
ছবি: রুদ্র মিজান

বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে রুদ্র মিজান অপরাধ সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদন, টেলিভিশন সাংবাদিকতা এবং সাংবাদিকদের পেশাজীবী সংগঠনে নেতৃত্বের অভিজ্ঞতায় পরিচিত। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ফজলুর রহমান এবং সাহেদা রহমানের সন্তান রুদ্র মিজান ছাত্রজীবন থেকেই সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি দিরাই উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। পেশাগত জীবনে তিনি দৈনিক মানবজমিনের ক্রাইম চিফ, ভোরের আকাশের ডেপুটি চিফ রিপোর্টার, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এবং দ্য নিউজের এক্সিকিউটিভ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া এসএ টেলিভিশনের ‘মানুষের গল্প’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবেও কাজ করেছেন। সাংবাদিকদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাচনে তিনবার বিজয়ী হয়েছেন তিনি। সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৩ সালে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।অপরাধ সাংবাদিকতায় প্রভাবশালী মহলের অপরাধ ও চাঁদাবাজি নিয়ে তাঁর প্রতিবেদন আলোচনায় আসে। ২০১৮ সালে যুবলীগ নেতা সম্রাটের ঘনিষ্ঠ বলয়ের চাঁদাবাজি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তিনি একটি মামলার আসামি হন।

আরও পড়ুন, নাজিরপুর জামাতের সভাপতি এবং যুবদল নেতার দোকান পুড়ে ছাই

 একই বছর নয়াপল্টনে সংঘর্ষের সময় রাবার বুলেটে আহত হন। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন সময়ে টেলিভিশন টকশো ও আন্দোলনে অংশ নিয়েছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়েও তাঁর অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আন্তর্জাতিক এইডস সম্মেলন ও দুবাইয়ে কপ-২৮-এ অংশ নেন। ২০২৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী ছিলেন। সাংবাদিকতার প্রয়োজনে রাজনীতিবিদ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তাঁর পেশাগত যোগাযোগ রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে একজন সাংবাদিক নেতার সৌজন্য সাক্ষাৎ বা সাংগঠনিক যোগাযোগ থাকা স্বাভাবিক। এসব সম্পর্কের ভিত্তিতে তাঁর রাজনৈতিক অবস্থান নির্ধারণ না করে কাজ, বক্তব্য ও পেশাগত ভূমিকার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। অপরাধ সাংবাদিকতা, গণমাধ্যমে দায়িত্ব পালন, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং পেশাজীবী সংগঠনে নির্বাচিত নেতৃত্ব—সব মিলিয়ে রুদ্র মিজানের সাংবাদিকতা জীবন বহুমাত্রিক অভিজ্ঞতায় সমৃদ্ধ।

বিষয় : অংশগ্রহণ অভিজ্ঞতা সম্মেলনে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দেশ-বিদেশের সম্মেলনে অংশগ্রহণ, সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x