সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের কসমেটিক, কম্বল, চা-পাতা ও গরু। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল অভিযান পরিচালনা করে। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিধারা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিক জব্দ করা হয়।
আরও পড়ুন,সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তি ও জনসম্পৃক্ততা বাড়াচ্ছে বিজিবি
এসব পণ্যের সিজার মূল্য ৩৫ লাখ ২৫ হাজার টাকা।একই দিন জকিগঞ্জ ব্যাটালিয়নের লোভাছড়া, গুয়াবাড়ি, জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল, চা-পাতা ও গরু জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৫ লাখ ৫ হাজার টাকা। বিজিবি জানায়, পৃথক অভিযানগুলোতে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৪০ লাখ ৩০ হাজার টাকা। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬