দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তি ও জনসম্পৃক্ততা বাড়াচ্ছে বিজিবি

সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তি
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তি
ছবি: সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তি

অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত পারাপার ও মানবপাচার প্রতিরোধে সিলেট সেক্টরের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সিসি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে। পাশাপাশি এটিভি ও স্পিডবোটের মাধ্যমে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় অধীনস্থ লোভাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সিলেট সেক্টরের সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি, বিজিবির গৃহীত পদক্ষেপ, চলমান কার্যক্রম ও চলতি বছরের উল্লেখযোগ্য অর্জন সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষায় সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও অভিযান পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল মোতায়েন এবং সন্দেহজনক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন,সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক

 বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট সেক্টরের তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৭২ জন আসামিসহ ১০টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৭০টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। একই সময়ে ১৭৮ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে পরিচালিত কার্যক্রমে ১৫৭ জনকে প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়। ব্রিফিংয়ে আরও বলা হয়, সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে বিজিবির নিয়মিত কার্যক্রমের ফলে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগিতা করছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, টহল ও অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছে বাহিনীটি।

বিষয় : সীমান্ত তথ্যপ্রযুক্তি নিরাপত্তায়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তি ও জনসম্পৃক্ততা বাড়াচ্ছে বিজিবি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x